ঋতুচক্র — ১২
প্রবাহিণী
আকাশ তলে দলে দলে মেঘ-যে ডেকে যায়,আয় আয় আয়।জামের বনে আমের বনে রব উঠেছে তাই,যাই, যাই, যাই।উড়ে যাওয়ার সাধ জাগে তার পুলক-ভরা ডালেপাতায় পাতায়॥নদীর ধারে বারে বারে মেঘ-যে ডেকে যায়—আয় আয় আয়,কাশের বনে ক্ষণে ক্ষণে রব উঠেছে তাইযাই, যাই, যাই।মেঘের গানে তরীগুলি তান মিলিয়ে চলেপাল-তোলা পাখায়॥