ঋতুচক্র — ১৩
প্রবাহিণী
আজ নবীন মেঘের সুর লেগেছে আমার মনে।আমার ভাবনা যত উতল হল অকারণে॥কেমন ক’রে যায় যে ডেকেবাহির করে ঘরের থেকে,ছায়াতে চোখ ফেলে ছেয়ে ক্ষণে ক্ষণে।
বাঁধন-হারা জলধারার কলরোলেআমারে কোন্ পথের বাণী যায় যে ব’লে।সে পথ গেছে নিরুদ্দেশেমানসলোকে গানের শেষে,চিরদিনের বিরহিণীর কুঞ্জবনে॥