ঋতুচক্র — ১৫
প্রবাহিণী
এ কী গভীর বাণী এল ঘন মেঘের আড়ালে ধ’রেসকল আকাশ আকুল ক’রে॥
সেই বাণীর পরশ লাগে,নবীন প্রাণের বাণী জাগে,হঠাৎ দিকে দিগন্তরে ধরার হৃদয় ওঠে ভ’রে॥কে সে বাঁশি বাজিয়েছিল কবে প্রথম সুরে তালে,প্রাণেরে ডাক দিয়েছিল সুদূর আঁধার আদিকালে।তার বাঁশির ধ্বনিখানিআজ আষাঢ় দিল আনি,সেই অগোচরের তরে তামার হৃদয় নিল হ’রে॥