ঋতুচক্র — ১৮
প্রবাহিণী
ছায়া ঘনাইছে বনে বনে,গগনে গগনে ডাকে দেয়া।কবে নব ঘন বরিষণেগোপনে গোপনে এলি কেয়া॥পূরবে নীরব ইসারাতেএকদা নিদ্রাহীন রাতেহাওয়াতে কী পথে দিলি খেয়া
যে-মধু হৃদয়ে ছিল মাখাকাঁটাতে কী ভয়ে দিলি ঢাকা।বুঝি এলি যার অভিসারেমনে মনে দেখা হল তারেআড়ালে আড়ালে দেয়া-নেয়া।