ঋতুচক্র — ২
প্রবাহিণী
বৈশাখের এই ভোরের হাওয়া আসে মৃদু মন্দ।আনে আমার মনের কোণে সেই চরণের ছন্দ॥স্বপ্নশেষের বাতায়নেহঠাৎ আসে ক্ষণে ক্ষণেআধো-ঘুমের প্রান্ত-ছোঁওয়া বকুলমালার গন্ধ॥বৈশাখের এই ভোরের হাওয়া বহে কিসের হর্ষ।যেনরে সেই উড়ে-পড়া এলোকেশের স্পর্শ।চাঁপাবনের কাঁপন-ছলেলাগে আমার বুকের তলেআরেকদিনের প্রভাত হতে হৃদয়-দোলার স্পন্দ॥