ঋতুচক্র — ২০

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রবাহিণী

তিমির অবগুণ্ঠনে বদন তব ঢাকি'কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী॥আজি সঘন শর্ব্বরী মেঘমগন তারা,নদীর জলে ঝর্ঝরি' ঝরিছে জলধারা,তমাল বন মর্ম্মরি’ পবন চলে হাঁকি।যে-কথা মম অন্তরে আনিছ তুমি টানিজানিনা কোন মন্তরে তাহারে দিব বাণী।রয়েছি বাঁধা বন্ধনে, ছিঁড়িব, যাব বাটে,যেন এ বৃথা ক্রন্দনে এ নিশি নাহি কাটে।কঠিন বাধা-লঙ্ঘনে দিব না আমি ফাঁকি৷