ঋতুচক্র — ২১

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রবাহিণী

এই সকাল বেলার বাদল-আঁধারেআজি বনের বীণায় কী সুর বাঁধা রে॥ঝরঝর বৃষ্টি কলরোলেতালের পাতা মুখর ক’রে তোলে,উতল হাওয়া বেণুশাখায় লাগায় ধাঁদা রে॥ছায়ার তলে তলে জলের ধারা ঐহের দলে দলে নাচে তাথৈ থৈ।

মন-যে আমার পথ-হারানো সুরেসকল আকাশ বেড়ায় ঘুরে ঘুরে,শোনে যেন কোন্‌ ব্যাকুলের করুণ কাঁদা রে॥