ঋতুচক্র — ২৩
প্রবাহিণী
বৃষ্টিশেষের হাওয়া কিসের খোঁজেবইছে ধীরে ধীরে।
গুঞ্জরিয়া কেন বেড়ায় ও যেবুকের শিরে শিরে॥অলখ তারে বাঁধা অচিন্ বীণাধরার বক্ষে রহে নিত্য লীনা, এই হাওয়া,কত যুগের কত মনের কথাবাজায় ফিরে ফিরে॥ঋতুর পরে ঋতু ফিরে আসেবসুন্ধরার কূলে।চিহ্ন পড়ে বনের ঘাসে ঘাসেফুলের পরে ফুলে।গানের পরে গানে তারি সাথেকত সুরের কত-যে হার গাঁথে, এই হাওয়া,ধরার কণ্ঠ বাণীর বরণ-মালায়সাজায় ঘিরে ঘিরে॥