ঋতুচক্র — ২৪
প্রবাহিণী
বাদল ধারা হ’ল সারা, বাজে বিদায় সুর,গানের পালা শেষ ক’রে দে, যাবি অনেক দূর॥ছাড়ল খেয়া ওপার হ’তেভাদ্রদিনের ভরা স্রোতে,দুল্চে তরী নদীর পথে তরঙ্গ-বন্ধুর॥
কদমকেশর ঢেকেছে আজ বনতলের ধূলি,মৌমাছিরা কেয়াবনের পথ গিয়েছে ভুলি।অরণ্যে আজ স্তব্ধ হাওয়া,আকাশ আজি শিশির-ছাওয়া,আলোতে আজ স্মৃতির আভাসবৃষ্টির বিন্দুর॥