ঋতুচক্র — ৩০

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রবাহিণী

বাদল-বাউল বাজায়রে একতারাসারা বেলা ধ’রে ঝরঝরঝর ধারা।জামের বনে ধানের ক্ষেতেআপন তানে আপনি মেতেনেচে নেচে হ’ল সারা॥ঘন জটার ঘটা ঘনায় আঁধার আকাশ মাঝে,পাতায় পাতায় টুপুর টুপুর নূপুর মধুর বাজেঘর-ছাড়ানো আকুল সুরেউদাস হয়ে বেড়ায় ঘুরেপূবে হাওয়া গৃহহারা॥