ঋতুচক্র — ৩১
প্রবাহিণী
এই শ্রাবণ-বেলা বাদলঝরাযূথীবনের গন্ধে ভরা।
কোন্ ভোলা-দিনের বিরহিণীযেন তারে চিনি চিনিঘন বনের কোণে কোণেফেরে ছায়ার ঘোমটা পরা॥কেন বিজনবাটের পানেতাকিয়ে আছি কে তা জানে।যেন হঠাৎ কখন অজানা সেআস্বে আমার দ্বারের পাশে,বাদল সাঁঝের আঁধার মাঝেগান গাবে প্রাণ-পাগল-করা॥