ঋতুচক্র — ৩২

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রবাহিণী

শ্রাবণ বরিষণ পার হ’য়েকী বাণী আসে ওই র’য়ে র'য়ে॥গোপন কেতকীর পরিমলে,সিক্ত বকুলের বনতলে,দূরের আঁখি জল ব’য়ে ব’য়েকী বাণী আসে ওই র’য়ে র'য়ে॥কবির হিয়াতলে ঘুরে ঘুরেআঁচল ভ’রে লয় সুরে সুরে।

বিজনে বিরহীর কানে কানেসজল মল্লার গানে গানেকাহার নাম খানি ক’য়ে ক’য়ে—কী বাণী আসে ওই র’য়ে র’য়ে॥