ঋতুচক্র — ৩৩

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রবাহিণী

আজ কিছুতেই যায় না মনের ভার,দিনের আকাশ মেঘে অন্ধকার—হায় রে॥মনে ছিল আস্‌বে বুঝি,আমায় সে কি পায়নি খুঁজি,না-বলা তার কথাখানি জাগায় হাহাকার॥সজল হাওয়ায় বারে বারেসকল আকাশ ডাকে তারে।বাদল দিনের দীর্ঘশ্বাসেজানায় আমায় ফিরবে না সে,বুক ভরে সে নিয়ে গেল বিফল অভিসার॥