ঋতুচক্র — ৩৪

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রবাহিণী

ওগো আমার শ্রাবণ মেঘের খেয়াতরীর মাঝি,অশ্রুভরা পূরব হাওয়ায় পাল তুলে দাও আজি।

উদাস হৃদয় তাকায়ে রয়,বোঝা তাহার নয় ভারী নয়,পুলক-লাগা এই কদম্বের একটি কেবল সাজি॥ভোরবেলা যে খেলার সাথী ছিল আমার কাছেমনে ভাবি তার ঠিকানা তোমার জানা আছে।তাই তোমারি সারি গানেসেই আঁখি তার মনে আনে,আকাশভরা বেদনাতে রোদন উঠে বাজি॥