ঋতুচক্র — ৩৮

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রবাহিণী

অনেক কথা বলেছিলেম কবে তোমার কানে কানে,কত নিশীথ অন্ধকারে কত গোপন গানে গানে॥সে কি তোমার মনে আছে,তাই শুধাতে এলেম কাছে,রাতের বুকের মাঝে তা’রা মিলিয়ে আছে সকল খানে,কত নিশীথ অন্ধকারে কত গোপন গানে গানে॥ঘুম ভেঙে তাই শুনি যবে দীপ-নেভা মোর বাতায়নেস্বপ্নে-পাওয়া বাদল হাওয়া ছুটে আসে ক্ষণে ক্ষণে।বৃষ্টি ধারার ঝরঝরেঝাউবাগানের মরমরেভিজে মাটির গন্ধে হঠাৎ সেই কথা সব মনে আনেকত নিশীথ অন্ধকারে কত গোপন গানে গানে॥