ঋতুচক্র — ৪১
প্রবাহিণী
গহনরাতে শ্রাবণ ধারা পড়িছে ঝ’রে,কেন গো মিছে জাগাবে ওরে?এখনো দুটী আঁখির কোণে যায় যে দেখা,জলের রেখা,না-বলা বাণী রয়েছে যেন অধর ভ’রে॥না হয় যেয়ো গুঞ্জরিয়া বীণার তারেমনের কথা শয়ন দ্বারে।না হয় রেখো মালতী-কলি শিথিল কেশেনীরবে এসে,না হয় রাখী পরায়ে যেয়ো ফুলের ডোরে।কেন গো মিছে জাগাবে ওরে॥