ঋতুচক্র — ৪২

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রবাহিণী

যেতে দাও গেল যারা,তুমি যেয়োনা যেয়োনা,আমার বাদলের গান হয়নি সারা॥কুটীরে কুটীরে বন্ধ দ্বার,নিভৃত রজনী অন্ধকার,বনের অঞ্চল কাঁপে চঞ্চল,অধীর সমীর তন্দ্রাহারা॥দীপ নিবেছে নিবুক নাকো,আঁধারে তব পরশ রাখো।বাজুক কাঁকন তোমার হাতে,আমার গানের তালের সাথে,যেমন নদীর ছল ছল জলেঝরে ঝর ঝর শ্রাবণ ধারা॥