ঋতুচক্র — ৪৬
প্রবাহিণী
দেওয়া-নেওয়া ফিরিয়ে-দেওয়া তোমায় আমায়,জনম জনম এই চলেছে মরণ কি আর তা’রে থামায়॥তোমার গানে আমি জাগি,আকাশে চাই তোমার লাগি,একতারাতে আমার গানে মাটির পানে তোমায় নামায়॥
তোমার সোনার আলোর ধারা প্রাণ ভ’রে পাই,কালে। মাটির ফুল ফুটিয়ে শোধ করি তাই।শরৎ রাতের শেফালি বনসৌরভেতে মাতে যখন,পাল্টা সে তান লাগে তব শ্রাবণ রাতের প্রেম বরিষায়॥