ঋতুচক্র — ৬০

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রবাহিণী

বসন্ত তার গান লিখে যায় ধূলির পরেকী আদরে॥তাই সে ধূলা ওঠে হেসেবারে বারে নবীন বেশে,বারে বারে রূপের সাজি আপনি ভরেকী আদরে॥তেমনি পরশ লেগেছে মোর হৃদয় তলে,সেযে তাই ধন্য হ’ল মন্ত্রবলে।

তাই প্রাণে কোন্ মায়া জাগে,বারে বারে পুলক লাগে,বারে বারে গানের মুকুল আপনি ধরেকী আদরে॥