ঋতুচক্র — ৬১

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রবাহিণী

পূর্ণ চাঁদের মায়ায় আজি ভাবনা আমার পথ ভোলে।যেন সিন্ধুপারের পাখী তারাযায় যায় যায় চ’লে॥আলোছায়ার সুরেঅনেক কালের সে-কোন্ দূরেডাকে আয় আয় আয় ব’লে॥যেথায় চ’লে গেছে আমার হারা ফাগুন রাতি,সেথায় তারা ফিরে ফিরে খোঁজে আপন সাথী,আলোছায়ায় যেথাঅনেক দিনের সে-কোন্ ব্যথাকাঁদে হায় হায় হায় ব’লে॥