ঋতুচক্র — ৬৮
প্রবাহিণী
পুরাতনকে বিদায় দিলে না যে,ওগো নবীন রাজা॥শুধু বাঁশি তোমার বাজালে তারপরাণ মাঝে॥মন্ত্র যে তার লাগল প্রাণেমোহন গানে, হায়,বিকশিয়া উঠল হিয়া নবীন সাজে,ওগো নবীন রাজা॥
তোমার রঙে দিলে তুমি রাঙিয়াতার আঙিয়া,ওগো নবীন রাজা॥তোমার মালা, দিলে গলেখেলার ছলে, হায়,তোমার সুরে সুরে তাহার বীণা বাজেওগো নবীন রাজা॥