ঋতুচক্র — ৭৫

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রবাহিণী

রুদ্র বেশে কেমন খেলা, কালো মেঘের ভ্রূকুটি।সন্ধ্যাকাশের বক্ষ যে ঐ বজ্রবাণে যায় টুটি॥সুন্দর হে, তোমায় চেয়েফুল ছিল সব শাখা ছেয়ে,ঝড়ের বেগে আঘাত লেগে ধূলায় তারা যায় লুটি।মিলন দিনে হঠাৎ কেন লুকাও তোমার মাধুরী।ভীরুকে ভয় দেখাতে চাও এ কী দারুণ চাতুরী।যদি তোমার কঠিন ঘায়েবাঁধন দিতে চাও ঘুচায়েকঠোর বলে টেনে নিয়ে বক্ষে তোমার দাও ছুটি॥