ঋতুচক্র — ৮

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রবাহিণী

হৃদয় আমার, ঐ বুঝি তোর বৈশাখী ঝড় আসেবেড়া-ভাঙার মাতন নামে উদাম উল্লাসে॥মোহন এল ভীষণ বেশে,আকাশ-ঢাকা জটিল কেশে,এল তোমার সাধন-ধন চরম সর্ব্বনাশে॥বাতাসে তোর সুর ছিল না, ছিল তাপে ভরা।পিপাসাতে বুক-ফাটা তোর শুষ্ক কঠিন ধরা।জাগ্‌রে হতাশ, আয়রে ছুটেঅবসাদের বাঁধন টুটে,এল তোমার পথের সাথী বিপুল অট্টহাসে॥