ঋতুচক্র — ৮৩

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রবাহিণী

চৈত্র পবনে মম চিত্ত-বনেবাণী-মঞ্জরী সঞ্চলিতওগো ললিতা॥যদি বিজনে দিন ব’হে যায়,খর তপনে ঝ’রে পড়ে হায়,অনাদরে হ'বে ধূলি-দলিতা,ওগো ললিতা॥তোমার লাগিয়া আছি পথ চাহি,বুঝি বেলা আর নাহি, নাহি।বন-ছায়াতে তারে দেখা দাও,করুণ হাতে তুলে নিয়ে যাও,কণ্ঠহারে কর’ সঙ্কলিতাওগো ললিতা॥