প্রত্যাশা — ১

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রবাহিণী

তোর গোপন প্রাণে এক‍্লা মানুষ যে,তা’রে কাজের পাকে জড়িয়ে রাখিস‍্নে।৷তা’র এক‍্লা ঘরের ধেয়ান হ’তেউঠুক্ না গান নানা স্রোতে,তা’র আপন সুরের ভুবনমাঝে তা’রে থাক্‌তে দে।৷তোর প্রাণের মাঝে এক‍্লা মানুষ যে,তা’রে দশের ভিড়ে ভিড়িয়ে রাখিস‍্নে।কোন আরেক একা ওরে খোঁজে,সেই তো ওরি দরদ বোঝে,যেন পথ খুঁজে পায় কাজের ফাঁকে ফিরে না যায় সে।