প্রত্যাশা — ১৬

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রবাহিণী

আমি জ্বালব না মোর বাতায়নে প্রদীপ আনি।আমি শুনব ব’সে আঁধার-ভরা গভীর বাণী॥আমার এ-দেহ মন মিলায়ে যাক্ নিশীথ রাতে,আমার লুকিয়ে ফোটা এই হৃদয়ের পুষ্পপাতেথাক্ না ঢাকা মোর বেদনার গন্ধখানি॥

আমার সকল হৃদয় উধাও হ’বে তারার মাঝেযেখানে ঐ আঁধার বীণায় আলো বাজে।আমার সকল দিনের পথ খোঁজা এই হ’ল সারা,এখন দিগ্‌বিদিকের শেষে এসে, দিশাহারাকিসের আশায় ব'সে আছে অভয় মানি।৷