প্রত্যাশা — ২১

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রবাহিণী

সময় আমার নাই যে বাকি,শেষের প্রহর পূর্ণ করে দেবে না কি।বারে বারে কারা করে আনাগোনা,কোলাহলে সুরটুকু আর যায় না শোনা,ক্ষণে ক্ষণে গানে আমার পড়ে কঁকিশেষের প্রহর পূর্ণ করে দেবে না কি॥

পণ করেছি তোমার হাতে আপনারেশেষ করে আজ চুকিয়ে দেব একেবারে ৷মিটিয়ে দেব সকল খোঁজা, সকল বোঝা,ভোর বেলাকার একলা পথে চলব সোজা,তোমার আলোয় ডুবিয়ে নেব সজাগ আঁখি;শেষের প্রহর পূর্ণ ক’রে দেবে না কি॥