প্রত্যাশা — ২৩
প্রবাহিণী
পাখী আমার নীড়ের পাখী অধীর হ’ল কেন জানি ৷সে কি শোনে আকাশ-কোণে ভোরের আলোর কানাকানি॥
ডাক উঠেছে মেঘে মেঘে,অলস পাখা উঠল জেগে,লাগল তা’রে উদাসী ঐ নীল গগনের পরশখানি॥আমার নীড়ের পাখী এবার উধাও হ’ল আকাশ মাঝে৷যায় নি কারো সন্ধানে সে, যায় নি যে সে কোনো কাজে।গানের ভরা উঠল ভ’রে,চায় দিতে তাই উজাড় ক'রেনীরব গানের সাগরমাঝে আপন প্রাণের সকল বাণী॥