প্রত্যাশা — ২৪
প্রবাহিণী
মোর বীণা ওঠে কোন্ সুরে বাজি’কোন্ নব চঞ্চল-ছন্দে।মম অন্তর কম্পিত আজিনিখিলের হৃদয়-স্পন্দে॥আসে কোন্ তরুণ অশান্ত,উড়ে বসনাঞ্চল-প্রান্ত,আলোকের নৃত্যে বনান্তমুখরিত অধীর আনন্দেঐ অম্বর-প্রাঙ্গণ মাঝেনিঃস্বর মঞ্জীর গুঞ্জে।অশ্রুত সেই তালে বাজেকরতালি পল্লবপুঞ্জে
কার পদ-পরশন-আশাতৃণে তৃণে অর্পিল ভাষা;সমীরণ বন্ধন হারাউন্মন কোন্ বন-গন্ধে॥