প্রত্যাশা — ৩

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রবাহিণী

দুয়ার মোর পথপাশেসদাই তা’রে খুলে রাখি

কখন তার রথ আসেব্যাকুল হ’য়ে জাগে আঁখি॥শ্রাবণে শুনি দূর মেঘেলাগায় গুরু গরগর,ফাগুনে শুনি বায়ুবেগেজাগায় মৃদু মরমর;আমার বুকে উঠে জেগেচমক তা’র থাকি থাকি॥সবাই দেখি যায় চ’লেপিছন পানে নাহি চেয়ে।উতলরোলে কল্লোলেপথের গান গেয়ে গেয়ে।শরৎ মেঘ যায় ভেসেউধাও হ’য়ে কত দূরে,যেথায় সব পথ মেশেগোপন কোন স্থর-পুরে।স্বপনে ওড়ে কোন দেশেউদাস মোর মন-পাখী॥