প্রত্যাশা — ৩০
প্রবাহিণী
পথিক হে, ঐ যে চলে, ঐ যে চলেসঙ্গী তোমার দলে দলে॥অন্য মনে থাকি কোণে,চমক লাগে ক্ষণে ক্ষণেহঠাৎ শুনি জলে স্থলে পায়ের ধ্বনি আকাশতলে॥পথিক হে, যেতে যেতে পথের থেকেআমায় তুমি যেয়ো ডেকে।যুগে যুগে বারে বারেএসেছিলে আমার দ্বারে,হঠাৎ যে তাই জানিতে পাই তোমার চলা হৃদয়তলে॥