প্রত্যাশা — ৩২

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রবাহিণী

ফিরবে না তা জানি;আহা তবু তোমার পথ চেয়েজ্বলুক প্রদীপ খানি॥গাঁথবেনা মালা জানি মনেআহা তবু ধরুক মুকুল আমার বকুল বনেপ্রাণে ঐ পরশের পিয়াস আনি॥কোথায় তুমি পথ ভোলাতবু থাক্ না আমার দুয়ার খোলা।রাত্রি আমার গীতহীনা,আহা তবু বাঁধুক সুরে বাঁধুক তোমার বীণা,তারে ঘিরে ফিরুক কাঙাল বাণী॥