প্রত্যাশা — ৩৩
প্রবাহিণী
আয় আয়রে পাগল ভুলবি রে চল আপনাকে।তোর একটুখানির আপ্নাকে।তুই ফিরিস্নে আর এই চাকাটার ঘুরূপাকে॥কোন্ ঠাৎ হাওয়ার ঢেউ উঠেতোর ঘরের আগল যায় টুটে,ওরে সুযোগ ধরিস্ বেরিয়ে পড়িস্ সেই ফাঁকে,তোর দুয়ার-ভাঙার সেই ফাঁকে॥
নানান্ গোলে তুফান তোলে চারদিকে,বুঝিস্নে মন ফিরবি কখন কার দিকে।তোর আপন বুকের মাঝখানেবাজায় কে যে সেই জানে,ওরে পথের খবর মিলবে রে তোর সেই ডাকে ৷তোর আপন বুকের সেই ডাকে।