বিবিধ — ১

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রবাহিণী

কালের মন্দিরা যে সদাই বাজে ডাইনে বাঁয়ে দুইহাতে;সুপ্তি ছুটে নৃত্য উঠে নিত্য নূতন সংঘাতে।৷বাজে ফুলে বাজে কাঁটায়,আলোছায়ার জোয়ার ভাঁটায়,প্রাণের মাঝে ঐ যে বাজে দুঃখে সুখে শঙ্কাতে।৷তালে তালে সাঁঝ-সকালে রূপ-সাগরে ঢেউ লাগে।শাদাকালোর দ্বন্দ্বে যে ঐ ছন্দে নানান্ রং জাগে।৷এই তালে তোর গান বেঁধে নে,কান্না-হাসির তান সেধে নে,ডাক দিল শোন্ মরণ বাঁচন নাচন-সভার ডঙ্কাতে।৷