বিবিধ — ২

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রবাহিণী

ফিরে চল্ মাটির টানে;যে মাটি আঁচল পেতে চেয়ে আছে মুখের পানে॥যার বুক ফেটে এই প্রাণ উঠেছে,হাসিতে যার ফুল ফুটেছে রে,ডাক দিল যে গানে গানে॥

দিক্ হতে ঐ দিগন্তরে কোল রয়েছে পাতা,জন্মমরণ ওরি হাতের অলখ সুতোয় গাঁথা।৷ওর হৃদয়-গলা জলের ধারাসাগর পানে আত্মহারা রে,প্রাণের বাণী ব’য়ে আনে।