বিবিধ — ৩
প্রবাহিণী
অবেলায় যদি এসেছ আমার বনেদিনের বিদায় ক্ষণেগেয়োনা গেয়োনা চঞ্চল গানক্লান্ত এ সমীরণে।৷ঘন বকুলের ম্লান বীথিকায়শীর্ণ যে-ফুল ঝরে ঝরে যায়তাই দিয়ে হার কেন গাঁথ হায়লাজ বাসি তায় মনে,চেয়োনা চেয়োনা মোর দীনতায়হেলায় নয়নকোণে।৷এসো এসো কালি রজনীর অবসানেপ্রভাত-আলোক-দ্বারে।যেয়োনা যেয়োনা অকালে হানিয়াসকালের কলিকারে।
এসো এসো যদি কভু সুসময়নিয়ে আসে তার ভরা সঞ্চয়,চির নবীনের যদি ঘটে জয়,সাজি ভরা হয় ধনে।নিয়োনা নিয়োনা মোর পরিচয়এ ছায়ার আবরণে॥