বিবিধ — ৮
প্রবাহিণী
মাটির প্রদীপখানি আছে মাটির ঘরের কোলে,সন্ধ্যা তারা তাকায় তারি আলো দেখবে ব’লে॥সেই আলোটি নিমেষহতপ্রিয়ার ব্যাকুল চাওয়ার মতো,সেই আলোটি মায়ের প্রাণের ভয়ের মতো দোলে॥
সেই আলোটি নেবে জ্বলেশ্যামল ধরার হৃদয়তলে,সেই আলোটি চপল হাওয়ায় ব্যথায় কাঁপে পলে পলে ৷নামল সন্ধ্যা তারার বাণীআকাশ হতে আশীষ আনি,অমর শিখা আকুল হল মর্ত্ত্য শিখায় উঠতে জ্ব’লে॥