এপ্রিলের ফুল

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রহাসিনী

বসন্তের ফুল তোরইসুধাস্পর্শে লেপাআমারে করিল আজিএপ্রিলের ক্ষেপা।পাকা চুল কেঁচে গেল,বুদ্ধি গেল ফেঁসে—যে দেখে আমার দশাসেই যায় হেসে।বিনা বাক্যে ঘটাইলিএমন প্রমাদ,তারি সঙ্গে আছে আরোবচনের ফাঁদ।আমি যে মেনেছি হারঅবোধ সেজেছি কেননিজেরেই ছলি,কারণটা বলি।

বিপাকের সেতু একানহে তরিবার—পাশে এসে ধরো হাত,জোড়ে হব পার।