গৌড়ী রীতি

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রহাসিনী

নাহি চাহিতেই ঘোড়া দেয় যেই,ফুঁকে দেয় ঝুলি থলি,লোকে তার 'পরে মহারাগ করেহাতি দেয় নাই বলি॥

বহু সাধনায় যার কাছে পায়কালো বিড়ালের ছানালোকে তারে বলে নয়নের জলে,“দাতা বটে ষোলো আনা।”

বিপুল ভোজনে মণের ওজনেছটাক যদি বা কমেসেই ছটাকের চাঁটিতে ঢাকেরগালাগালি-বোল জমে॥

দেনার হিসাবে ফাঁকিই মিশাবে,খুঁজিয়া না পাবে চাবি—পাওনা-যাচাই কঠিন বাছাই,শেষ নাহি তার দাবি॥

রুদ্ধ দুয়ার বহুমান তারদ্বারীর প্রসাদে খোলে।মুক্ত ঘরের মহা আদরেরমূল্য সবাই ভোলে॥

সামনে আসিয়া নম্র হাসিয়াস্তবের রবের দৌড়,পিছনে গোপন নিন্দারোপণ—ধন্য ধন্য গৌড়॥