হ্যারাম
প্রহাসিনী
কখনো সাজায় ধূপকখনো বা মাল্য,গ্ল্যাক্সোধারায় মনেএনে দেয় বাল্য।সরিষার তেলে দেহদেয় ক’ষে মাজিয়া।নিয়মের ত্রুটি হলেকরে ঘোর কাজিয়া-কোথা হতে নেমে আসেবকুনির ঝাঁক তার,তর্জনী তুলে বলে‘ডেকে দেবো ডাক্তার’।এইমত বসে আছিআরামে ও ব্যারামেযেন বোগদাদে কোন্নবাবের হ্যারামে॥