কালবৈশাখী
বনবাণী — নটরাজ-ঋতুরঙ্গশালা
ডাক বৈশাখ, কালবৈশাখী,করো তারে লীলাসঙ্গিনী-কেন সন্ন্যাসী রয়েছ একাকী,আসুক প্রলয়রঙ্গিণী।হৃতনিশ্বাস অম্বরতলেরুদ্ধ বাতাস তাপশৃঙ্খলে,ঘন ঝঞ্ঝার দিক্ ঝংকারঅন্তর তব চঞ্চলি,মন্থি আনুক মর্তস্বর্গতোমার অর্ঘ্য-অঞ্জলি।
বাজায় ডমরু তব তাণ্ডবেগুরুগুরু মেঘ মন্দ্রিয়া-দিগ্বধূ যত হাহাকাররবেদুর্দাম উঠে ক্রন্দিয়া।গৈরিক তব জয়পতাকায়সন্ধ্যারবির রঙ সে মাখায়,কুঞ্জে বাজায় শাখায় শাখায়তালতমালের খঞ্জনি।সপ্ততারার লুপ্তির ’পরেনাচে সে সুপ্তিভঞ্জনী।
তপোতঙ্গের দিবে মন্ত্রণাতব শান্তিরে তর্জিয়া,
তন্ত্র পরাবে রুদ্রবীণায়রেখেছিলে যারে বর্জিয়া।দিগন্তরের সঞ্চয় টুটিঅঞ্চলে মেঘ আনিবে সে লুটি—বাজিয়া উঠিবে কলকল্লোলবনপল্লবে-পল্লবে-শ্যাম উত্তরী নির্মল করিসাজাবে আপন বল্লভে।