চঞ্চল
বনবাণী — নটরাজ-ঋতুরঙ্গশালা
ওরে প্রজাপতি, মায়া দিয়ে কে যেপরশ করিল তােরে।অস্তরবির তূলিখানি চুরি ক’রে।বাতাসের বুকে যে চঞ্চলের বাসাবনে বনে তুই বহিস তাহারি ভাষা,অপ্সরীদের দোল-খেলা-ফুলরেণুপাঠায় কে তাের দুখানি পাখায় ভ’রে।
যে গুণী তাহার কীর্তিনাশার নেশায়চিকন রেখার লিখন শূন্যে মেশায়,সুর বাঁধে আর সুর যে হারায় ভুলে,গান গেয়ে চলে ভােলা রাগিণীর কুলে,তার হারা সুর নাচের হাওয়ার বেগেডানাতে তােমার কখন পড়েছে ঝরে।