বসন্তের বিদায়

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

বনবাণী — নটরাজ-ঋতুরঙ্গশালা

মুখখানি কর মলিন বিধুরযাবার বেলা-জানি আমি জানি, সে তব মধুরছলের খেলা।জানি গো বন্ধু, ফিরে আসিবার পথেগোপন চিহ্ন এঁকে যাবে তব রথে—জানি, তুমি তারে ভুলিবে না কোনোমতেযার সাথে তব হল একদিনমিলন-মেলা।

জানি আমি, যবে আঁখিজল ভরেরসের স্নানেমিলনের বীজ অঙ্কুর ধরেনবীন প্রাণে।খনে খনে এই চিরবিরহের ভান,খনে খনে এই ভয়রোমাঞ্চদান,তোমার প্রণয়ে সত্য সোহাগেমিথ্যা হেলা।