পরদেশী
বনবাণী — বনবাণী
এনেছে কবে বিদেশী সখাবিদেশী পাখি আমার বনে,সকাল-সাঁঝে কুঞ্জ-মাঝেউঠিছে ডাকি সহজ মনে।অজানা এই সাগরপারেহল না তার গানের ক্ষতি।সবুজ তার ডানার আভা,চপল তার নাচের গতি।আমার দেশে যে মেঘ এসেনীপবনের মরমে মেশেবিদেশী পাখি গীতালি দিয়েমিতালি করে তাহার সনে।
বটের ফলে আরতি তার,রয়েছে লোভ নিমের তরে,বন-জামেরে চঞ্চু তারঅচেনা বলে দোষী না করে।
শরতে যবে শিশিরবায়েউচ্ছ্বসিত শিউলিবীথি,বাণীরে তার করে না ম্লানকুহেলিঘন পুরানো স্মৃতি।শালের ফুল-ফোটার বেলামধুকাঙালি লোভীর মেলা,চিরমধুর বঁধুর মতোসে ফুল তার হৃদয় হরে।
বেণুবনের আগের ডালেচটুল ফিঙা যখন নাচেপরদেশী এ পাখির সাথেপরানে তার ভেদ কি আছে।উষার ছোঁওয়া জাগায় ওরেছাতিমশাখে পাতার কোলে,চোখের আগে যে ছবি জাগেমানে না তারে প্রবাস ব’লে।আলোতে সোনা, আকাশে নীলা,সেথা যে চির-জানারই লীলা,মায়ের ভাষা শোনে সেখানেশ্যামল ভাষা যেখানে গাছে।