ভানুসিংহ ঠাকুরের পদাবলী — ১০
বজাও রে মোহন বাঁশী!সারা দিবসক বিরহদহন-দুখ,মরমক তিয়াষ নাশি।রিঝ মন-ভেদন বাঁশরি-বাদনকঁহা শিখলিরে কান?হানে থির থির, মরম অবশকরলহু লহু মধুময় বাণ।ধস ধস করতহ উরহ বিয়াকুলুঢুলু ঢুলু অবশ-নয়ান;কত কত বরষক বাত সোঁয়ারয়অধীর করয় পরাণ।
কত শত আশা পূরল না বঁধুও মুখ করল পয়ান।পহুগো কত শত পিরীত-যাতনছিয়ে বিঁধাওল বাণ।হৃদয় উদাসয়, নয়ন উছাসয়দাৰুণ মধুময় গান।সাধ যায় বঁধু, যমুনা বারিমডারিব দগধ-পরাণ।সাধ যায় পহু, রাখি চরণ তবহৃদয় মাঝ হৃদয়েশ!হৃদয়-জুড়াওন বদন-চন্দ্র তবহেরব জীবন শেষ।সাধ যায় বঁধু, তোঁহার দেহমিলাওব দেহ ম মোর।
মিলন সনে জনু বিরহ মিলব রেদিবস রাতি ভরি ভোর।সাধ যায় বঁধু! দুহুঁ দুহুঁ মেলয়িইঁহসে করয়ি পয়ান,মেঘ মেঘ পর হরখে ভরমিবদুঁহুঁ মিলি করইব গান।সাধ যায় ইহ চাঁদম কিরণে,কুসুমিত কুঞ্জ বিতানে,বসন্ত বায়ে, প্রাণ মিশায়ব,বাঁশিক সুমধুর গানে।প্রাণ ভৈবে মঝু বেণু-গীতময়,রাধাময় তব বেণু।জয় জয় মাধব, জয় জয় রাধা,চরণে প্রণমে ভানু।