ভানুসিংহ ঠাকুরের পদাবলী — ১১

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

আজু সখি মুহু মুহুগাহে পিক কুহু কুহু,কুঞ্জবনে দুঁহু দুঁহুদোঁহার পানে চায়।যুবন-মদ-বিলসিত,পুলকে হিয়া উলসিত,অবশ তনু অলসিতমূরছি জনু যায়!আজু মধু চাঁদনীপ্রাণ-উনমাদনী,শিথিল সব বাঁধনী,শিথিল ভই লাজ।

বচন মৃদু মরমর,কাঁপে রিঝ থরথর,শিহরে তনু জরজরকুসুম-বন মাঝ!মলয় মৃদু কলয়িছে,চরণ নহি চলয়িছে,বচন মুহু খলয়িছে,অঞ্চল লুটায়!আধফুট শতদল,বায়ুভরে টলমল,আঁখি জনু ঢলঢলচাহিতে নাহি চায়!অলকে ফুল কাঁপয়িকপোলে পড়ে ঝাঁপয়ি,মধু অনলে তাপয়িখসয়ি পড়ু পায়!

ঝরই শিরে ফুলদল,যমুনা বহে কলকল,হাসে শশি ঢলঢলভানু মরি যায়!