নৈবেদ্য
মহুয়া
তােমারে দিইনি সুখ, মুক্তির নৈবেদ্য গেনু রাখি’রজনীর শুভ্র অবসানে; কিছু আর নাহি বাকি,নাইকো প্রার্থনা, নাই প্রতি মুহূর্ত্তের দৈন্যরাশি,নাই অভিমান, নাই দীন কান্না, নাই গর্ব্ব হাসি,নাই পিছে ফিরে দেখা। শুধু সে মুক্তির ডালিখানিভরিয়া দিলাম আজি আমার মহৎ মৃত্যু আনি’॥