রোগশয্যায় — ১০

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

আমার দিনের শেষ ছায়াটুকুমিশাইলে মূলতানে,গুঞ্জন তা'র র'বে চিরদিনভুলে যাবে তা'র মানে।কর্মক্লান্ত পথিক যখনবসিবে পথের ধারে,এই রাগিণীর করুণ আভাসপরশ করিবে তা'রে;নীরবে শুনিবে মাথাটি করিয়া নিচু,শুধু এইটুকু আভাসে বুঝিবেবুঝিবে না আর কিছু—বিস্মৃত যুগে দুর্লভ ক্ষণেবেঁচেছিল কেউ বুঝিআমরা যাহার খোঁজ পাই নাইতাই সে পেয়েছে খুঁজি॥