রোগশয্যায় — ১২
সকাল বেলায় উঠেই দেখি চেয়েযাহা তাহা রয়েছে ঘর ছেয়ে,খাতাপত্র কোথায় রাখি কী যেহাৎড়ে বেড়াই খুঁজে না পাই নিজে।দামী যত কোথায় কী হয় জমা,ছড়াছড়ি, নাই কোনাে তার সেমিকোলন কমা।পড়ে আছে পত্রবিহীন লেফাফা সব ছিন্ন,এইতাে দেখি পুরুষ জাতের জাত-কুঁডেমির চিহ্ন।পরক্ষণেই নামে কাজে মেয়ের হস্ত দুটিমুহুর্তেকেই বিলুপ্ত হয় যেথায় যত ক্রটি।দ্রুত হস্তে নিলজ্জ সব বিশৃঙ্খলার প্রতিনিয়ে আসে শােভনা তার চরম সদ্গতি।ছেঁড়ার ক্ষত আরােগ্য হয় দাগীর লজ্জা ঢাকে,অদরকারীর গােপন বাসা কোথাও নাহি থাকে।অগােছালাের মধ্যে থাকি ভাবি অবাক-পারাসৃষ্টিতে এই পুরুষ মেয়ের চলেছে দুইধারা,—পুরুষ আপন চারিদিকে জমায় আবর্জনামেয়ে এসে নিত্য তা'রে করিছে মার্জনা॥