রোগশয্যায় — ২
অনিঃশেষ প্রাণঅনিঃশেষ মরণের স্রোতে ভাসমান,পদে পদে সংকটে সংকটেনামহীন সমুদ্রের উদ্দেশবিহীন কোন্ তটেপৌঁছিবারে অবিশ্রাম বাহিতেছে খেয়া,কোন্ সে অলক্ষ্য পাড়ি-দেয়ামর্মে বসি দিতেছে আদেশ,নাহি তার শেষ।চলিতেছে লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণীএই শুধু জানি।চলিতে চলিতে থামে, পণ্য তার দিয়ে যায় কা’কে,পশ্চাতে যে রহে নিতে ক্ষণপরে সেও নাহি থাকে।মৃত্যুর কবলে লুপ্ত নিরন্তর ফাঁকি,তবু সে ফাঁকির নয়, ফুরাতে ফুরাতে রহে বাকি,পদে পদে আপনারে শেষ করি দিয়াপদে পদে তবু রহে জিয়া;অস্তিত্বের মহৈশ্বর্য শতছিদ্র ঘটতলে ভরা,অফুরান লাভ তার অফুরান ক্ষতিপথে ঝরা,অবিশ্রাম অপচয়ে সঞ্চয়ের আলস্য ঘুচায়,শক্তি তাহে পায়।চলমান রূপহীন যে বিরাট, সেই।মহাক্ষণে আছে তবু ক্ষণে ক্ষণে নেই।স্বরূপ যাহার থাকা আর নাই-থাকা,খােলা আর ঢাকা,কী নামে ডাকিব তা’রে অস্তিত্বপ্রবাহে।মাের নাম দেখা দিয়ে মিলে যাবে যাহে॥